| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নাসীরুদ্দীন পাটওয়ারীকে লিগ্যাল নোটিশ

  • আপডেট টাইম: 23-05-2026 ইং
  • 3923 বার পঠিত
নাসীরুদ্দীন পাটওয়ারীকে লিগ্যাল নোটিশ

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার মেয়ে জায়মা রহমানকে নিয়ে কটূক্তি ও মানহানিকর বক্তব্য দেয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশটি পাঠিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) পিপি ও ময়মনসিংহ জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট এ কে এম আজিজুল হক খান।

লিগ্যাল নোটিশে বলা হয়েছে, সম্প্রতি নাসীরুদ্দীন পাটওয়ারী প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার মেয়ে জায়মা রহমানকে নিয়ে আপত্তিকর, কুরুচিপূর্ণ ও মানহানিকর বক্তব্য দিয়েছেন। তার এ ধরনের মন্তব্য দেশের কোটি কোটি মানুষের অনুভূতিতে আঘাত করেছে বলেও নোটিশে উল্লেখ করা হয়।

নোটিশ প্রেরণকারী অ্যাডভোকেট এ কে এম আজিজুল হক খান বলেন, এ বক্তব্যে তিনি ব্যক্তিগতভাবেও মর্মাহত হয়েছেন। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের বিষয়ে প্রশ্ন তুলে ধরা হয়।

নোটিশে আগামী ১৫ দিনের মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা দিতে বলা হয়েছে কেনো তার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হবে না। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে তার বিরুদ্ধে আদালতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪