| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অর্থ আত্মসাতের মামলায় সাতক্ষীরায় সাবেক ব্যাংক কর্মকর্তার কারাদণ্ড

  • আপডেট টাইম: 23-05-2026 ইং
  • 4034 বার পঠিত
অর্থ আত্মসাতের মামলায় সাতক্ষীরায় সাবেক ব্যাংক কর্মকর্তার কারাদণ্ড

সাতক্ষীরা প্রতিনিধি: অর্থ আত্মসাৎ মামলায় খুলনার বিভাগীয় স্পেশাল জজ আদালত সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার বড়দল গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপক মো: মকবুল হোসেনকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন।

একই সঙ্গে আদালত তাকে ৪৮ হাজার ৭৪৯ টাকা অর্থদণ্ড দিয়েছেন। অনাদায়ে তাকে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। একই মামলায় অপর দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে।

শনিবার (২৩ মে) খুলনার বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মো: আশরাফুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন না।

দণ্ডপ্রাপ্ত মকবুল হোসেন সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার শিবপুর গ্রামের বাসিন্দা এবং মজিবুর রহমানের ছেলে।

মামলার অপর দুই খালাসপ্রাপ্ত আসামি হলেন বড়দল গ্রামের গ্রামীণ ব্যাংকের সাবেক শাখা ব্যবস্থাপক বিশ্বজিৎ বিশ্বাস এবং গ্রামীণ ব্যাংকের সাবেক কর্মকর্তা পরমানন্দ মণ্ডল।

মোমিন/ হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪