| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মানিকগঞ্জে চিকিৎসকদের মানববন্ধন, নিরাপদ কর্মস্থলের দাবি

  • আপডেট টাইম: 23-05-2026 ইং
  • 4031 বার পঠিত
মানিকগঞ্জে চিকিৎসকদের মানববন্ধন, নিরাপদ কর্মস্থলের দাবি

মানিকগঞ্জ প্রতিনিধি: চিকিৎসক ও স্বাস্থ্যসেবায় নিয়োজিত কর্মীদের নিরাপত্তা নিশ্চিত এবং নিরাপদ কর্মস্থলের দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

শনিবার (২৩ মে) দুপুরে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন পর্যায়ের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. সফিকুল ইসলাম, ভাইস প্রিন্সিপাল ডা. মাসুদুর রহমান, ড্যাবের সভাপতি ডা. বদরুল আলম এবং মেডিকেল অফিসার ডা. আবু বকর সিদ্দিক।

বক্তারা বলেন, শরীয়তপুরে চিকিৎসক ডা. নাসিরের ওপর হামলাসহ দেশের বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার ঘটনা উদ্বেগজনক। এসব ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

তারা আরও বলেন, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত না হলে স্বাস্থ্যসেবা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই স্বাস্থ্যসেবায় নিয়োজিত সকলের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান বক্তারা।

তারেক/ হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪