| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শৈলকুপায় সুবিধাবঞ্চিতদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

  • আপডেট টাইম: 23-05-2026 ইং
  • 4058 বার পঠিত
শৈলকুপায় সুবিধাবঞ্চিতদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় সুবিধাবঞ্চিত মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ মে) সকালে উপজেলার কাতলাগাড়ী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ক্যাম্পের আয়োজন করে ‘অবিরাম উন্নয়নে বাংলাদেশ’ নামের একটি সংগঠন। এতে সহযোগিতা করে প্রাইম ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল সার্ভিসেস।

ক্যাম্পে কাতলাগাড়ি, কৃত্তিনগর, কৃষ্ণনগর, চর বাখরবারসহ আশপাশের কয়েকটি গ্রামের শতাধিক নারী-পুরুষ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন। সকাল থেকেই বিভিন্ন বয়সী মানুষ চিকিৎসা নিতে ভিড় জমান। এ সময় রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসকের পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে প্রদান করা হয়।

স্থানীয়রা জানান, গ্রামীণ এলাকায় নিয়মিত চিকিৎসাসেবার সুযোগ সীমিত থাকায় এমন উদ্যোগ সাধারণ মানুষের জন্য অত্যন্ত উপকারী। বিশেষ করে বয়স্ক ও নিম্নআয়ের মানুষ এ ক্যাম্প থেকে বেশি উপকৃত হয়েছেন।

‘অবিরাম উন্নয়নে বাংলাদেশ’ সংগঠনের পরিচালক উজ্জল আলী বলেন, মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ আয়োজন। ভবিষ্যতেও বিভিন্ন এলাকায় এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

আয়োজকরা জানান, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে নিয়মিতভাবে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হবে।

ইমন/ হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪