দেশে গত ২৪ ঘণ্টায় সারাদেশে নিশ্চিত হাম ও হাম উপসর্গে ১৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে নতুন করে ২ হাজার ১৩২ জন রোগী ভর্তি হয়েছেন, যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ ভর্তি রোগীর সংখ্যা।
শনিবার (২৩ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ৯৬৭ জন এবং গত ১৫ মার্চ থেকে ২৩ মে পর্যন্ত সন্দেহজনক রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৩ হাজার ৫০৭ জনে।
একই সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৬৫ জন, ফলে ১৫ মার্চ থেকে ২৩ মে পর্যন্ত মোট নিশ্চিত রোগীর সংখ্যা ৮ হাজার ৪৯৪ জনে পৌঁছেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ১৫ মার্চ থেকে ২৩ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৯ হাজার ৩৮৯ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪৫ হাজার ১১ জন।
গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে ১২ জনের মৃত্যু হয়েছে, আর ১৫ মার্চ থেকে ২৩ মে পর্যন্ত সন্দেহজনক হামে মোট মৃত্যু হয়েছে ৪২৬ জনের।
এছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে একজনের মৃত্যু হয়েছে। চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৩ মে পর্যন্ত নিশ্চিত হামে মোট মৃত্যু হয়েছে ৮৪ জনের।
হাফিজ/ আয়না নিউজ