| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাম আক্রান্ত শিশুদের জনসমাগম এড়িয়ে চলার আহবান স্বাস্থ্যমন্ত্রীর

  • আপডেট টাইম: 23-05-2026 ইং
  • 4019 বার পঠিত
হাম আক্রান্ত শিশুদের জনসমাগম এড়িয়ে চলার আহবান স্বাস্থ্যমন্ত্রীর

হাম আক্রান্ত শিশুদের জনসমাগম থেকে দূরে রাখতে এবং ঈদের সময় ভিড় এড়িয়ে চলতে বিশেষ নির্দেশনা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

শনিবার (২৩ মে) দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি জানান, হাম রোগে আক্রান্ত এলাকার হাসপাতালগুলোতে চিকিৎসক ও নার্সরা ঈদুল আজহার সময় কোনো ছুটি পাবেন না। রোগীদের চিকিৎসা ও সেবায় যেন কোনো ঘাটতি না হয়, সে বিষয়টি নিশ্চিত করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাম একটি অত্যন্ত ছোঁয়াচে রোগ। তাই আক্রান্ত শিশুদের ঈদের সময় জনসমাগম, ভিড় বা আত্মীয়-স্বজনের বাসায় না নিয়ে যাওয়ার জন্য অভিভাবকদের প্রতি বিশেষ অনুরোধ জানানো হচ্ছে।

তিনি আরও অভিযোগ করেন, বিগত সরকারের সময় টিকার ঘাটতি তৈরি হওয়ায় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এ বিষয়ে তদন্ত ও বিচার প্রক্রিয়ার চেয়ে বর্তমানে শিশুদের জীবন রক্ষা করাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার বলে জানান তিনি, যাতে কোনো মায়ের বুক খালি না হয়।

মন্ত্রী বলেন, বিশেষজ্ঞদের মতে শরীরে অ্যান্টিবডি তৈরি হতে ৩ থেকে ৪ সপ্তাহ সময় লাগে। এই সময়টুকু ধৈর্য ধরে চিকিৎসা ও সতর্কতা মেনে চলতে হবে।

তিনি জানান, বর্তমানে রোগীর সংখ্যা খুব বেশি না বাড়লেও কমছেও না তবে পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪