| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চীনের কয়লাখনিতে গ্যাস বিস্ফোরণ: নিহত অন্তত ৯০, নিখোঁজ ৯

  • আপডেট টাইম: 23-05-2026 ইং
  • 4124 বার পঠিত
চীনের কয়লাখনিতে গ্যাস বিস্ফোরণ: নিহত অন্তত ৯০, নিখোঁজ ৯

চীনের উত্তরাঞ্চলীয় শানসি প্রদেশে একটি কয়লাখনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৯০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় এখনো নয়জন শ্রমিক নিখোঁজ রয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে শনিবার (২২ মে) চায়না ডেইলি এ তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়, শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২৯ মিনিটে প্রদেশটির চাংঝি শহরের লিউশেনইউ কয়লাখনিতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় ভূগর্ভস্থ খনিটিতে মোট ২৪৭ জন শ্রমিক কাজ করছিলেন।

শনিবার (২৩ মে) ভোর ৬টা পর্যন্ত উদ্ধারকর্মীরা ২০১ জন শ্রমিককে নিরাপদে উপরে তুলতে সক্ষম হন। বাকিদের উদ্ধারে অভিযান এখনো চলমান রয়েছে। দুর্ঘটনার পর খনির দায়িত্বে থাকা কোম্পানির কর্মকর্তাদের আইনশৃঙ্খলা বাহিনী হেফাজতে নিয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এদিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি উদ্ধার অভিযান অব্যাহত রাখা এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে দ্রুত ও নিবিড় তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানানো হয়েছে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪