| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রামিসা হত্যা মামলার বিচার ঈদের পর শুরু হবে: আইনমন্ত্রী

  • আপডেট টাইম: 23-05-2026 ইং
  • 4214 বার পঠিত
রামিসা হত্যা মামলার বিচার ঈদের পর শুরু হবে: আইনমন্ত্রী

রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলার বিচার কার্যক্রম ঈদুল ফিতরের পর শুরু হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

শনিবার (২৩ মে) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, মামলার ডিএনএ রিপোর্ট আগামী ৭২ ঘণ্টার মধ্যে পাওয়া গেলে ঈদের আগেই আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা সম্ভব হবে।

আইনমন্ত্রী জানান, ডিএনএ রিপোর্ট ছাড়া চার্জশিট দাখিল করলে পরবর্তী সময়ে বিচার প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হতে পারে। তাই রিপোর্ট হাতে পাওয়ার পরই পুলিশ দ্রুত চার্জশিট প্রস্তুত করবে।

তিনি আরও বলেন, “সব কিছু ঠিক থাকলে ঈদের আগেই চার্জশিট দাখিল করা যাবে। আর ঈদের ছুটির পরপরই এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে।”

মামলাটির বিচার দ্রুত শেষ করার বিষয়ে সরকারের অঙ্গীকারের কথা উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, বিচারিক আদালতে মৃত্যুদণ্ডের রায় হওয়ার পর হাইকোর্টে ডেথ রেফারেন্স নিষ্পত্তির প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা কমাতে সরকার কাজ করছে।

তিনি জানান, পেপার বুক প্রস্তুতসহ প্রয়োজনীয় নথি প্রক্রিয়াকরণ আরও সহজ ও দ্রুত করার উদ্যোগ নেয়া হচ্ছে, যাতে চূড়ান্ত রায় দ্রুত পাওয়া যায়।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪