| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তিন জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৭, আহত বহু

  • আপডেট টাইম: 23-05-2026 ইং
  • 4190 বার পঠিত
তিন জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৭, আহত বহু

দেশের তিন জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় মোট ৭ জন নিহত হয়েছেন। এর মধ্যে কুষ্টিয়া, দিনাজপুর ও ফরিদপুরে এসব দুর্ঘটনা ঘটে। আহত হয়েছেন অন্তত ৩০ জন।

কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়া এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) দুপুর ১২টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন প্রায় ৩০ জন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে ফরিদপুরের ভাঙা উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় আরও ১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এছাড়া দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। শনিবার সকাল ৯টার দিকে উপজেলার রানীগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আলামিন (১৬), সৈকত (১৮) ও কাইয়ুম মোটরসাইকেলে ঘোড়াঘাটের দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া ট্রাক তাদের চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।

ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, ঘটনাস্থলেই একজন নিহত হন এবং পরবর্তীতে হাসপাতালে নেওয়ার পর আরও দু’জনকে মৃত ঘোষণা করা হয়।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে এবং ঘাতক যানবাহন শনাক্তের চেষ্টা চলছে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪