| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভারতের পর পাকিস্তানেও ‘তেলাপোকা’ আওয়ামী লীগের আত্মপ্রকাশ

  • আপডেট টাইম: 23-05-2026 ইং
  • 4427 বার পঠিত
ভারতের পর পাকিস্তানেও ‘তেলাপোকা’ আওয়ামী লীগের আত্মপ্রকাশ

ভারতে ব্যঙ্গাত্মক রাজনৈতিক আন্দোলন হিসেবে আলোচনায় আসা ‘তেলাপোকা জনতা পার্টি’ (সিজেপি) এবার ছড়িয়ে পড়েছে পাকিস্তানেও। দেশটিতে ইতোমধ্যে ‘ককরোচ আওয়ামী লীগ’, ‘ককরোচ আওয়ামী পার্টি’ এবং ‘মুত্তাহিদা ককরোচ মুভমেন্ট’ নামে একাধিক অনলাইনভিত্তিক রাজনৈতিক প্ল্যাটফর্ম আত্মপ্রকাশ করেছে।

শুক্রবার (২২ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, ভারতে তরুণদের ক্ষোভ ও ব্যঙ্গের প্রতীক হিসেবে শুরু হওয়া ‘তেলাপোকা’ আন্দোলন এখন সীমান্ত পেরিয়ে পাকিস্তানের সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোড়ন সৃষ্টি করেছে।

নতুন গঠিত দলগুলোর মধ্যে ‘ককরোচ আওয়ামী পার্টি’ নিজেদের পরিচিতিতে লিখেছে, “তরুণদের রাজনৈতিক মঞ্চ, তরুণদের দ্বারা পরিচালিত, পাকিস্তানের জন্য।” অন্য একটি অ্যাকাউন্টের বায়োতে লেখা হয়েছে, “যাদের সিস্টেম তেলাপোকা মনে করেছিল, আমরা সেই জনসাধারণেরই কণ্ঠস্বর।”

এসব সংগঠনের লোগো ভারতের মূল ‘তেলাপোকা জনতা পার্টি’র আদলে তৈরি হলেও পাকিস্তানের জাতীয় পতাকার সঙ্গে মিল রেখে সবুজ-সাদা রঙ ব্যবহার করা হয়েছে। তারা নিজেদেরকে ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই), পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) এবং পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে তুলে ধরার চেষ্টা করছে।

জানা গেছে, ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এক শুনানিতে দেশটির বেকার তরুণদের ‘তেলাপোকা’ ও ‘পরজীবী’ হিসেবে উল্লেখ করলে সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এর প্রতিবাদে অভিজিত দিপকে নামের ৩০ বছর বয়সী এক তরুণ ‘তেলাপোকা জনতা পার্টি’ গঠন করেন।

পরবর্তীতে দলটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পায়। তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ইতোমধ্যে প্রায় দুই কোটি অনুসারী যুক্ত হয়েছে বলে দাবি করা হয়েছে, যা ভারতের ক্ষমতাসীন বিজেপি ও প্রধান বিরোধী দল কংগ্রেসের অফিশিয়াল অনুসারীর সংখ্যাকেও ছাড়িয়ে গেছে।

ভারতের এ ভাইরাল রাজনৈতিক ব্যঙ্গ আন্দোলনের প্রভাবেই পাকিস্তানে একের পর এক একই ধরনের অনলাইনভিত্তিক রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়ে উঠছে। বিশেষ করে তরুণদের মধ্যে এসব পেজ দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে বলে জানিয়েছে এনডিটিভি।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪