| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের কড়া প্রতিবাদ গোলাম পরওয়ারের

  • আপডেট টাইম: 22-05-2026 ইং
  • 7610 বার পঠিত
স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের কড়া প্রতিবাদ গোলাম পরওয়ারের

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

শুক্রবার (২২ মে) এক বিবৃতিতে তিনি বলেন, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি হিসেবে ‘প্রকাশ্যে মৃত্যুদণ্ড’কে মধ্যযুগীয় আখ্যা দেয়া মূলত রাসূল (সা.)–এর বিচারব্যবস্থাকে অবজ্ঞা করার শামিল।

বিবৃতিতে গোলাম পরওয়ার দাবি করেন, দেশের মুসলিম জনগোষ্ঠী মনে করে স্বরাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্য ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। তিনি বলেন, সরকারের নীতিনির্ধারকরা প্রায়ই ‘মদিনার সনদের আলোকে রাষ্ট্র পরিচালনা’ এবং ‘শরিয়াবিরোধী কোনো আইন প্রণয়ন না করার’ অঙ্গীকার ব্যক্ত করলেও বাস্তবে ইসলামী শরিয়া আইনকে ‘মধ্যযুগীয়’ বলে আখ্যায়িত করা হচ্ছে।

তিনি আরও অভিযোগ করেন, এ ধরনের মন্তব্য সরকারের আদর্শিক অসঙ্গতি, রাজনৈতিক দ্বিচারিতা ও দেউলিয়াত্বের প্রকাশ।

বিবৃতিতে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানান এবং বলেন, এতে ধর্মপ্রাণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪