| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সীমান্তে চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির গুলি, উত্তেজনা চরমে

  • আপডেট টাইম: 22-05-2026 ইং
  • 7691 বার পঠিত
সীমান্তে চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির গুলি, উত্তেজনা চরমে

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সীমান্তে ভারতীয় চোরাকারবারীদের লক্ষ্য করে ২ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২২ মে) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) এর কুচলিবাড়ি ইউনিয়নের কলসিমুখ বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বিজিবি সূত্রে জানা যায়, ওই রাতে মেইন পিলার ৮০৬ থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পশ্চিম গিয়ারপাড়া এলাকায় টহল দিচ্ছিল বিজিবির একটি দল। এ সময় তারা ভারতীয় কাটাতারের বেড়া অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করা একটি চোরাকারবারী দলকে শনাক্ত করে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি সদস্যরা তাদের সতর্ক করে এবং প্রবেশে বাধা দেয়। তবে নির্দেশ অমান্য করে তারা সামনে অগ্রসর হওয়ার চেষ্টা করলে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ২ রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়া হয়। এতে আতঙ্কিত হয়ে চোরাকারবারীরা দ্রুত ভারতের অভ্যন্তরে ফিরে যায়।

ঘটনার পর সীমান্ত এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে বিজিবি। রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিউর রহমান জানান, সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

বিজিবি জানিয়েছে, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪