| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট

  • আপডেট টাইম: 22-05-2026 ইং
  • 7880 বার পঠিত
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট

যমুনা সেতুর ওপর অতিরক্তি যানবাহনের চাপে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৭ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। এতে বিপাকে পড়েছেন ঈদে ঘরমুখো মানুষ ও যানবাহনের চালকেরা।

শুক্রবার (২২ মে) ভোররাত থেকে যমুনা সেতুর পূর্বপ্রান্ত থেকে কালিহাতি উপজেলার সল্লা পর্যন্ত এ যানজট দেখা দেয়।

যমুনা সেতু বিভাভাগের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, এ মহাসড়কে যানবাহনের চাপে জনদুর্ভোগ বেড়েছে। গত ২৪ ঘণ্টায় সেতু দিয়ে ৩০ হাজার ৬৭৯টি যানবাহন পার হয়েছে। শুক্রবার ভোররাত থেকে সেতুর ওপর দুটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। সেগুলো উদ্ধার করার সময় সেতু থেকে ঢাকামুখী লেনে গাড়ির ধীরগতি সৃষ্টি হয়। যানজট নিরসনে সেতু কর্তৃপক্ষ ও পুলিশ কাজ করে যাচ্ছে। কিছু সময়ের মধ্যে যান চলাচল স্বাভাবিক হয়ে আসবে।

সূর্যয় / আয়না নিউজ


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪