| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাংলাদেশ কমনওয়েলথ কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত

  • আপডেট টাইম: 22-05-2026 ইং
  • 8249 বার পঠিত
বাংলাদেশ কমনওয়েলথ কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত

লন্ডনে অনুষ্ঠিত কমনওয়েলথ বোর্ড অব গভর্নরসের সভায় ২০২৬–২০২৮ মেয়াদে কার্যনির্বাহী কমিটির (এক্সকো) সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে বাংলাদেশ।

বুধবার (২০ মে) কমনওয়েলথ সচিবালয়ে অনুষ্ঠিত এ সভায় এশিয়া-ইউরোপ অঞ্চল থেকে বাংলাদেশকে এ গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত করা হয়। সভায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার নজরুল ইসলাম।

কমনওয়েলথ বোর্ড অব গভর্নরসের অধীনে থাকা কার্যনির্বাহী কমিটি মোট ১৬ সদস্যবিশিষ্ট। এর মধ্যে ৮টি আসন বরাদ্দ থাকে সর্বোচ্চ অবদানকারী সদস্য রাষ্ট্রগুলোর জন্য, আর বাকি ৮টি আসন আঞ্চলিক গ্রুপগুলোর নির্বাচনের মাধ্যমে পূরণ করা হয়।

এই কমিটি মূলত কমনওয়েলথ সচিবালয়ের অর্থ, প্রশাসন ও জনবল সংক্রান্ত বিষয় তদারকি করে এবং বোর্ড অব গভর্নরসকে নীতিগত সুপারিশ প্রদান করে। পাশাপাশি নতুন ও স্বীকৃত সংস্থার (এওএস) সদস্যপদ যাচাই-বাছাইয়ের কাজও সম্পন্ন করে থাকে।

হাফিজ/ আয়না নিউজ


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪