| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়া পুলিশ লাইনসে এএসআইয়ের ঝুলন্ত মরদেহ

  • আপডেট টাইম: 22-05-2026 ইং
  • 8437 বার পঠিত
বগুড়া পুলিশ লাইনসে এএসআইয়ের ঝুলন্ত মরদেহ

বগুড়া জেলা পুলিশ লাইনসের ভেতর থেকে  মো. আরিফুল ইসলাম নামে এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বগুড়া পুলিশ লাইনসে জেলা পুলিশের বেতার শাখায় কর্মরত ছিলেন তিনি। নিহত এএসআই  মো. আরিফুল ইসলাম নাটোরের নলডাঙ্গা উপজেলার পদ্মবিল ঘড়িয়া এলাকার বাসিন্দা মো. আশরাফের ছেলে।

বৃহস্পতিবার (২১ মে) দিবাগত রাত দেড়টা থেকে শুক্রবার (২২)  সকাল ৮টার মধ্যে যেকোনো সময়ে গলায় রশি দিয়ে তিনি আত্মহত্যা করেন বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। আজ সকালে পুলিশ লাইনসের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, আজ সকালে খবর পেয়ে বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে নামানো হয়।ময়নাতদন্তের জন্য মরদেহ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। মরদেহের ময়নাতদন্ত শেষে জানা যাবে এটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে।

সূর্যয় / আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪