| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ডিজিটাল ভূমি সেবার বিতর্কে চ্যাম্পিয়নে নীলফামারীতে ৩ ভূমি কর্মকর্তা সম্মানিত

  • আপডেট টাইম: 21-05-2026 ইং
  • 21244 বার পঠিত
ডিজিটাল ভূমি সেবার বিতর্কে চ্যাম্পিয়নে নীলফামারীতে ৩ ভূমি কর্মকর্তা সম্মানিত

নীলফামারী: “সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে শেষ হলো তিন দিনব্যাপী ভূমি সেবা সপ্তাহ ও ভূমি মেলা। সমাপনী দিনে বৃহস্পতিবার (২১ মে) জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয় বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা, যেখানে ডিজিটাল ভূমি সেবার কার্যকারিতা ও ভূমি সংক্রান্ত হয়রানি নিরসন নিয়ে প্রাণবন্ত যুক্তি-তর্ক উপস্থাপন করেন অংশগ্রহণকারীরা।

বিতর্ক প্রতিযোগিতায় “ডিজিটাল ভূমি সেবাই পারে ভূমি সংক্রান্ত হয়রানি সম্পূর্ণ নির্মূল করতে”—এই বিষয়ের পক্ষে অবস্থান নিয়েন নীলফামারী সরকারি কলেজ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

অনুষ্ঠানে আরও একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়, যেখানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে ৭ জন তাদের মেধার স্বাক্ষর রেখে পুরস্কৃত হন।

সেরা ৩ ইউনিয়ন ভূমি কর্মকর্তা সম্মানিত

ভূমি সেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ জেলার তিনজন ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। তারা হলেন—

এ.টি.এম শাহজাহান আলী (পৌর ভূমি অফিস, ডোমার)

দুলাল চন্দ্র রায় (ঝুনাগাছ চাপানি ইউনিয়ন ভূমি অফিস, ডিমলা)

রেজওয়ান হোসেন (কৈমারী ভূমি অফিস, জলঢাকা)

জেলা প্রশাসকের বক্তব্য

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দল, কুইজ বিজয়ী ও সেরা কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন মোহাম্মদ নায়িরুজ্জামান।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুবাশ্বিরা আমাতুল্লাহ এবং রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) তানজীর ইসলাম।

গত ১৯ মে থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী এই আয়োজনে নাগরিকদের ডিজিটাল ভূমি সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন সেবা প্রদান কার্যক্রম পরিচালিত হয়।

সুভাষ/ হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪