| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খেলাকে কেন্দ্র করে দ্বন্দ্ব, ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত

  • আপডেট টাইম: 21-05-2026 ইং
  • 21586 বার পঠিত
খেলাকে কেন্দ্র করে দ্বন্দ্ব, ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই শিক্ষার্থীর দ্বন্দ্বের জেরে আব্দুল্লাহ সায়েম মোস্তাকিম নামে এক নবম শ্রেণির ছাত্র ছুরিকাঘাতে নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে উপজেলার ঘুঘুমারি নওখিলা পিএম স্কুলের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাতে জানা যায়, দুই দিন আগে ফুটবল খেলা নিয়ে একই স্কুলের দশম শ্রেণির এক শিক্ষার্থীর সঙ্গে মোস্তাকিমের কথা-কাটাকাটি ও বাকবিতণ্ডা হয়। সেই বিরোধের জেরে বৃহস্পতিবার দুপুরে মোস্তাকিম স্কুলের সামনে এলে প্রতিপক্ষ শিক্ষার্থী ক্ষিপ্ত হয়ে তাকে মারধর শুরু করে। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা মোস্তাকিমকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রওনা হন। তবে পথেই তার মৃত্যু হয়।

ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪