প্রয়োজনে যুদ্ধ, প্রয়োজনে আলোচনা ইরান দৃঢ় অবস্থানে থাকবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি বলেন, জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজন হলে ইরান যুদ্ধের পথ বেছে নেবে, আবার পরিস্থিতি অনুকূলে থাকলে আলোচনার পথও খোলা থাকবে।
বুধবার (২১ মে) আন্তর্জাতিক একটি ইস্যুতে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ইরান কোনোভাবেই চাপ বা হুমকির মুখে নতি স্বীকার করবে না। দেশটির পররাষ্ট্রনীতি বাস্তবতা ও জাতীয় স্বার্থের ভিত্তিতেই পরিচালিত হচ্ছে।
আরও পড়ুন :
ইসরায়েলের প্রধানমন্ত্রী হতে চান ট্রাম্প!
আরাঘচি আরও বলেন, আমরা যুদ্ধ চাই না, তবে কেউ আমাদের ওপর আগ্রাসন চালালে আত্মরক্ষার জন্য প্রস্তুত আছি। একই সঙ্গে কূটনৈতিক সমাধানের সুযোগ থাকলে তা গ্রহণ করতেও আমরা প্রস্তুত।
তার এই মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে বলে বিশ্লেষকরা মনে করছেন। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যেই ইরানের এমন অবস্থানকে গুরুত্বপূর্ণ বলে দেখা হচ্ছে।
হাফিজ/ আয়না নিউজ