| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইসরায়েলের প্রধানমন্ত্রী হতে চান ট্রাম্প!

  • আপডেট টাইম: 21-05-2026 ইং
  • 22630 বার পঠিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী হতে চান ট্রাম্প!

ইসরায়েলের প্রধানমন্ত্রী হতে চান ট্রাম্প এমন মন্তব্য করে আবারও আলোচনায় এসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও তিনি বিষয়টি হাস্যরসের ছলে বলেছেন বলে জানা গেছে।

বুধবার (২০ মে) যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড একাডেমির সমাবর্তনের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইসরায়েলে তিনি অত্যন্ত জনপ্রিয় এবং ভবিষ্যতে চাইলে সেখানে প্রধানমন্ত্রী পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন।

তিনি আরও দাবি করেন, ইসরায়েলে তার জনপ্রিয়তা অত্যন্ত বেশি এবং তিনি সেখানে “ভালোভাবে গ্রহণযোগ্য”।

ট্রাম্পের এই মন্তব্যকে রাজনৈতিকভাবে গুরুতর কোনো ঘোষণা নয়, বরং হালকা রসিকতা হিসেবে দেখা হচ্ছে। তবে আন্তর্জাতিক অঙ্গনে তার এই বক্তব্য নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

আরও পড়ুন :

নেতানিয়াহু আমার কথার বাইরে যাবেন না : ট্রাম্প

এ ধরনের মন্তব্য নতুন নয়। এর আগেও ইসরায়েল-যুক্তরাষ্ট্র সম্পর্ক ও মধ্যপ্রাচ্য নীতিতে ট্রাম্প একাধিকবার আলোচনার কেন্দ্রবিন্দু হয়েছেন।

বিশ্লেষকদের মতে, ট্রাম্প সাধারণত জনসমক্ষে এমন বক্তব্য দিয়ে থাকেন যা রাজনৈতিক ও কূটনৈতিক মহলে দ্রুত প্রতিক্রিয়া সৃষ্টি করে।

এখন পর্যন্ত বিষয়টি নিয়ে ইসরায়েল সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪