| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মারা গেছেন অভিনেতা দিলু মজুমদার

  • আপডেট টাইম: 21-05-2026 ইং
  • 22676 বার পঠিত
মারা গেছেন অভিনেতা দিলু মজুমদার

দেশের নাট্যাঙ্গনের পরিচিত মুখ, আরণ্য নাট্যদলের সিনিয়র অভিনেতা দিলু মজুমদার মারা গেছেন। মৃত্যুতকালে তাঁর বয়স হয়েছিলো ৬৫ বছর।

বুধবার (২০ মে) রাত আনুমানিক ৮টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

পারিবারিক সূত্রে জানা গেছে, অভিনেতা দিলু মজুমদার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে হাসপাতালে নেয়া হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

দীর্ঘ অভিনয় জীবনে আরণ্যক নাট্যদলের মাধ্যমে অভিনয় শুরু করেন দিলু মজুমদার। পরে তিনি নাটক ও বিজ্ঞাপনে নিয়মিত কাজ করেছেন। অভিনয়ের প্রতি নিষ্ঠা ও সাবলীল উপস্থাপনার মাধ্যমে দর্শকদের কাছে আলাদা পরিচিতি তৈরি করেছিলেন তিনি। বিশেষ করে নাট্যদল আরণ্যের বিভিন্ন প্রযোজনায় তার অভিনয় প্রশংসিত হয়েছে। 

তার মৃত্যুতে নাট্যাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহশিল্পী, নির্মাতা ও সংস্কৃতিকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে গভীর শোক প্রকাশ করেছেন।

সূর্যয় / আয়না নিউজ


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪