ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় সেপটিক ট্যাংকে নেমে অচেতন হয়ে চারজনের মৃত্যু হয়েছে। বুধবার (২০ মে) উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের গলানিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গলানিয়া এলাকায় একটি বাড়ির সেপটিক ট্যাংকের ভেতরে কাজ করতে নামার পর একে একে চারজন অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে চিকিৎসকরা চারজনকেই মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে সরাইল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল সম্পন্ন করে।
সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুর কাদের ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, কীভাবে এ দুর্ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
হাফিজ/ আয়না নিউজ