| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অ্যাওয়ে সিরিজেও ধারাবাহিকতা ধরে রাখার চ্যালেঞ্জ নিচ্ছেন শান্ত

  • আপডেট টাইম: 20-05-2026 ইং
  • 24236 বার পঠিত
অ্যাওয়ে সিরিজেও ধারাবাহিকতা ধরে রাখার চ্যালেঞ্জ নিচ্ছেন শান্ত

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জিতেছে বাংলাদেশ দল। তবে টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এই পারফরম্যান্সে তৃপ্ত হতে চান না। আগামীতে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা সফরের মতো কঠিন অ্যাওয়ে সিরিজেও ধারাবাহিকতা ধরে রাখার চ্যালেঞ্জ নিচ্ছেন তিনি।

দারুণ উইকেট আর দারুণ প্রস্তুতি- দুইয়ে মিলে ফের পাকিস্তান বধ। শান্ত জানান, 'কিউরেটর ও খেলোয়াড়দের সব কৃতিত্ব দিতে হবে। আমরা দারুণ প্রস্তুতি নিয়েছি, এটা আমাকে এমন কন্ডিশনে ভালো করতে সহায়তা করেছে। ফাস্ট বোলাররা এই গরমে, ফ্ল্যাট উইকেটে দারুণ করেছে। এই উন্নতি আমরা সবসময় চেয়েছি। আমাদের দারুণ পার্টনারশিপ হচ্ছে। টেল এন্ডাররাও অবদান রাখছে। আমরা এসব জায়গায় উন্নতি চেয়েছিলাম, আশা করি ধরেও রাখতে পারব।'

পাকিস্তানকে আরও একবার হোয়াইটওয়াশ করার পর অধিনায়ক বলেন, ‘কৃতিত্ব খেলোয়াড়দের, তারা কঠোর পরিশ্রম করেছে। ভালো দল গড়ে তোলার চেষ্টা করেছি, আমরা কিছু পরিবর্তন এনেছি। ওয়ার্ল্ড ক্রিকেট দেখুন, দল গড়ে তুলতে হলে আপনাকে কিছু পরিবর্তন আনতে হবে। আশা করি, আমরা এভাবেই খেলে যাব।

টেস্ট দলের পরবর্তী সিরিজ অস্ট্রেলিয়ার মাটিতে। সেখানেও ভালো করার আশা ব্যক্ত করে শান্ত বলেন, ‘এখন গুরুত্বপূর্ণ হলো অ্যাওয়ে সিরিজ। আমরা গত চক্রে ভালোই করেছি বিদেশের মাটিতে। এ বছর চ্যালেঞ্জিং কিছু সফর আছে। নতুন অভিজ্ঞতা হবে। ভালো খেলতে থাকলে সেখানেও ভালো করব, ইনশাআল্লাহ।’

আল রাজীব/ আয়না নিউজ  



ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪