| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হজের উদ্দেশে দুপুরে সৌদি আরব যাচ্ছেন জামায়াত আমির

  • আপডেট টাইম: 20-05-2026 ইং
  • 24398 বার পঠিত
হজের উদ্দেশে দুপুরে সৌদি আরব যাচ্ছেন জামায়াত আমির

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান পবিত্র হজ পালনের উদ্দেশে বুধবার (২০ মে) দুপুরে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। মঙ্গলবার (১৯ মে) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হজ পালন শেষে তিনি আগামী ১ জুন দেশে ফিরবেন।

এর আগে মঙ্গলবার রাত ১০টার দিকে তিনি ঢাকার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন আহত ডা. নাসির আহমদের স্বাস্থ্যের খোঁজখবর নিতে যান। এ সময় তিনি রোগীর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং ঘটনার তীব্র নিন্দা জানান।

 আরও পড়ুন :

রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি জামায়াত আমিরের

ডা. শফিকুর রহমান বলেন, অতীত শাসনামলে দেশের প্রশাসনিক ব্যবস্থা ধ্বংসের কারণে নানা সংকট তৈরি হয়েছে। সেখান থেকে বেরিয়ে এসে একটি সুষ্ঠু ব্যবস্থাপনা গড়ে তোলার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, ন্যায়সংগত কাজে সরকারকে সহযোগিতা করা হলেও অন্যায় হলে তার বিরুদ্ধে বিরোধী দল প্রতিবাদ জানাবে।

হাফিজ/ আয়না নিউজ 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪