| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন থেকে প্রটোকল কর্মকর্তার মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম: 19-05-2026 ইং
  • 25879 বার পঠিত
চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন থেকে প্রটোকল কর্মকর্তার মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর খুলশী এলাকায় ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয় থেকে নরেন ধর (৩৮) নামে এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই কার্যালয়ের প্রটোকল অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া ও জনসংযোগ) আমিনুর রশিদ জানান, মঙ্গলবার সকালে দূতাবাস থেকে ফোন পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি স্ট্রোকে মারা গেছেন। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪