| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নাগরিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার : প্রতিমন্ত্রী পুতুল

  • আপডেট টাইম: 19-05-2026 ইং
  • 26248 বার পঠিত
নাগরিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার : প্রতিমন্ত্রী পুতুল

নাটোর প্রতিনিধি : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেছেন, বর্তমান সরকার নাগরিক ও মানবিক সেবা দেশের মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে। একই সঙ্গে ভূমিসংক্রান্ত জটিলতা নিরসনেও সরকার কার্যকর উদ্যোগ নিয়েছে।

মঙ্গলবার (১৯ মে) বেলা ১১টার দিকে নাটোর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অনুষ্ঠিত ভূমি সেবা মেলা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিমন্ত্রী বলেন, “আইন মন্ত্রণালয়ের মাধ্যমে লিগ্যাল এইড সেবা চালু রয়েছে, যাতে আদালতের ওপর চাপ কমে। জনগণের ভূমিসংক্রান্ত সমস্যা সমাধানে ভূমি মন্ত্রণালয়ও এগিয়ে এসেছে।”

তিনি আরও বলেন, জমিজমা নিয়ে বিরোধের বেশিরভাগই পারিবারিক পর্যায়ে হয়ে থাকে। এসব সমস্যা সমাধানে ইউনিয়ন পর্যায়ে গ্রাম আদালত রয়েছে। তবে অনেকেই গ্রাম আদালতে যেতে অনাগ্রহী। ভূমি মন্ত্রণালয় নাগরিক সেবা সহজ ও কার্যকরভাবে বাস্তবায়নে বদ্ধপরিকর বলেও উল্লেখ করেন তিনি।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন আসমা শাহীন, মোহাম্মদ শরিফুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হায়াত, নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহার আলীসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।

তিন দিনব্যাপী আয়োজিত এ ভূমি সেবা মেলায় মোট ৭টি স্টল অংশ নিয়েছে।

সান্টু/ হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪