ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে ঝালকাঠিতে “ভূমিমেলা ২০২৬” উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ মমিন উদ্দিন।
মঙ্গলবার (১৯ মে) সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে র্যালিটি শুরু হয়। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়।
র্যালিতে জেলা প্রশাসনের কর্মকর্তা, ভূমি অফিসের কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
র্যালি শেষে ভূমি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন জেলা প্রশাসক মোঃ মমিন উদ্দিন। এ সময় তিনি বলেন, ভূমি সংক্রান্ত সেবা সহজ, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে। ভূমিমেলা এসব উদ্যোগকে সাধারণ মানুষের কাছে আরও পরিচিত ও সহজলভ্য করে তুলবে বলে তিনি আশা প্রকাশ করেন।
গিয়াস/ হাফিজ/ আয়না নিউজ