| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সিলেট সীমান্তে বিএসএফের গুলি, বিজিবির পাল্টা ফায়ার

  • আপডেট টাইম: 19-05-2026 ইং
  • 26845 বার পঠিত
সিলেট সীমান্তে বিএসএফের গুলি, বিজিবির পাল্টা ফায়ার

সিলেটের গোয়াইনঘাট উপজেলার সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলি ছোড়ার ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পাল্টা ফায়ার করেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৯ মে) ভোরে সীমান্তের নির্দিষ্ট একটি পয়েন্টে বিএসএফ সদস্যরা হঠাৎ করে গুলি ছোড়ে। 

বিজিবি জানায়, বিএসএফের গুলির জবাবে তাৎক্ষণিকভাবে পাল্টা ফায়ার করা হলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে। 

পরবর্তীতে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় এবং বিজিবির টহল ও নজরদারি বাড়ানো হয়। বর্তমানে সীমান্ত পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রয়েছে।

বিজিবি জানায়, সীমান্তে যেকোনো ধরনের উসকানিমূলক পরিস্থিতি মোকাবিলায় বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে।

অন্যদিকে, বিএসএফের গুলিবর্ষণের ঘটনায় স্থানীয় জনপ্রতিনিধি ও বাসিন্দাদের অবৈধ সীমান্ত অতিক্রম এবং অননুমোদিত কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহবান জানানো হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪