| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ডা. নাসিরের ওপর হামলার প্রতিবাদে বরিশালে চিকিৎসকদের মানববন্ধন

  • আপডেট টাইম: 18-05-2026 ইং
  • 30140 বার পঠিত
ডা. নাসিরের ওপর হামলার প্রতিবাদে বরিশালে চিকিৎসকদের মানববন্ধন

বরিশাল প্রতিনিধি : শরীয়তপুর সদর হাসপাতালে কর্মরত ৪৬তম বিসিএস (স্বাস্থ্য) কর্মকর্তা ডা. নাসিরের ওপর হামলার প্রতিবাদে বরিশালে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ মে) দুপুর ১২টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) বরিশাল জেলা ও মহানগর শাখার উদ্যোগে অনুষ্ঠিত এই কর্মসূচিতে শের-ই-বাংলা মেডিকেল কলেজের শিক্ষক, চিকিৎসক, ইন্টার্ন চিকিৎসক, নার্স ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

মানববন্ধনে অংশগ্রহণকারী চিকিৎসকরা ডা. নাসিরের ওপর হামলাকে ন্যাক্কারজনক ও অমানবিক বলে উল্লেখ করে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

চিকিৎসকরা কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়ে বলেন, এ ধরনের হামলা অব্যাহত থাকলে চিকিৎসা সেবা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

রাসেল/ হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪