আগামী ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত সাত দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর শাহাদাতবার্ষিকী উপলক্ষে এ কর্মসূচি হাতে নেয়া হয়েছে।
সোমবার (১৮ মে) সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, আমরা ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত কর্মসূচি হাতে নিয়েছি। এর মধ্যে ঈদুল আজহা রয়েছে। তাই কেউ চাইলে দুই-একদিন পরে কর্মসূচি পালন করতে পারবেন।
ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ৩১ মে দুপুর ২টায় রমনায় দলের উদ্যোগে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে বলেও জানানো হয়।
হাফিজ/ আয়না নিউজ