| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কারিনা কায়সারের নিথর মরদেহ দেশে পৌঁছেছে

  • আপডেট টাইম: 17-05-2026 ইং
  • 37941 বার পঠিত
কারিনা কায়সারের নিথর মরদেহ দেশে পৌঁছেছে

তরুণ প্রজন্মের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার লিভার সংক্রান্ত জটিলতার সঙ্গে দীর্ঘ লড়াই শেষে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বিনা খরচে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিমান তার মরদেহ দেশে নিয়ে এসেছে। রোববার (১৭ মে) বাদ মাগরিব রাজধানীর বনানী ডিওএইচএসের কেন্দ্রীয় মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। কারিনার বাবা কায়সার হামিদ জানিয়েছেন, সোমবার মুন্সিগঞ্জের গজারিয়ায় তার নানার বাড়িতে মরদেহ নেওয়া হবে এবংসেখানেই তাকে দাফন করা হবে।

আরও পড়ুন-

বিকেলে দেশে ফিরবে কারিনার মরদেহ

গত ১১ মে লিভারজনিত জটিলতায় গুরুতর অসুস্থ কারিনাকে এয়ার অ্যাম্বুলেন্স করে ভারতের চেন্নাইয়ে ভেলোরের খ্রিষ্টান মেডিক্যাল কলেজ (সিএমসি) হাসপাতালে ভর্তি করা হলে তার চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার গভীর রাতে তার মৃত্যু হয়। ভারতের চেন্নাইয়ে নেয়ার আগে রাজধানীর একটি হাসপাতালে এক সপ্তাহের বেশি সময় চিকিৎসাধীন কারিনার অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। 

এফ এ/আয়না 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪