| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এসএসসি পরীক্ষার্থী বহিষ্কার

  • আপডেট টাইম: 17-05-2026 ইং
  • 38201 বার পঠিত
এসএসসি পরীক্ষার্থী বহিষ্কার

লক্ষ্মীপুরের কমলনগরে সোলতান মাহমুদ জিসান নামে এক এসএসসি পরীক্ষার্থীকে উচ্চতর গণিত বিষয়ে নকল করায় বহিস্কার করা হয়েছে। উপজেলার তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে রবিবার পরীক্ষা চলাকালীন এ ঘটনা ঘটে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব কামাল উদ্দিন বাহার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন জিসান উপজেলার চরলরেন্স এলাকার গ্লোবাল স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। 

আরও পড়ুন-

বিরোধের জেরে কৃষককে পিটিয়ে হত্যা

ঐচ্ছিক বিষয় উচ্চতর গণিত পরীক্ষার মাঝামাঝি সময়ে জিসান নকল বের করে লিখছিল। ঘটনাটি পরীক্ষার হলে দায়িত্বরত শিক্ষকদের নজরে পড়লে  সে নকলের বিষয়ে অস্বীকার করায় পরে তল্লাশি করে তার কাছ থেকে নকল উদ্ধার করা হলে ‎কেন্দ্র সচিব কামাল উদ্দিন বাহার জানান, ‘নকল করার সময় এক পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। দায়িত্বরত শিক্ষকরা তার কাছ থেকে নকল পেয়েছেন।’

এফ এ/আয়না 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪