| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিরোধের জেরে কৃষককে পিটিয়ে হত্যা

  • আপডেট টাইম: 17-05-2026 ইং
  • 38184 বার পঠিত
বিরোধের জেরে কৃষককে পিটিয়ে হত্যা

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় কৃষক বাবুল মিয়া (৬৫) নিহত হওয়ায় অভিযান চালিয়ে একজনকে আটক করেছে পুলিশ। রবিবার (১৭ মে) সকালে উপজেলার খারনৈ ইউনিয়নের বড়দল গ্রামে এ ঘটনায়  নিহত বাবুল মিয়া ওই গ্রামের মৃত সোনাহর মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, ধান কাটার পাওনা টাকা নিয়ে নিহতের ছেলে সিরাজুল ইসলামের সঙ্গে একই গ্রামের সাদ্দাম মিয়ার বিরোধে রবিবার সকালে টাকার বিষয় নিয়ে উভয়পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধলে সাদ্দাম ও তার সহযোগীরা সিরাজুলকে মারধর শুরু করলে বাবুল মিয়া রক্ষা করতে এগিয়ে গেলে তাকেও মারধর করা হলে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর অভিযান চালিয়ে সাদ্দামের ভাই মোস্তাকিন মিয়াকে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন-

নাইক্ষ্যংছড়িতে অসুস্থ মা হাতির মৃত্যু, কারণ অনুসন্ধানে বনবিভাগ

কলমাকান্দা থানার ওসি আবুল হাশেম জানিয়েছেন পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এফ এ/আয়না 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪