| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জাবি আলোনসো চেলসির প্রধান কোচ

  • আপডেট টাইম: 17-05-2026 ইং
  • 38355 বার পঠিত
জাবি আলোনসো চেলসির প্রধান কোচ

অধারাবাহিক পারফরম্যান্স এবং ড্রেসিংরুমের নিয়ন্ত্রণ হারানোয় মাত্র আট মাস রিয়াল মাদ্রিদের দায়িত্বে থাকার পর জাবি আলোনসোর প্রধান কোচ পদে বিদায় নিশ্চিত হয়। সাবেক এই স্প্যানিশ তারকা এবার নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন চার মাসের ব্যবধানে। ৪৪ বছর বয়সী আলোনসো চেলসির প্রধান কোচ হিসেবে চার বছরের জন্য নিয়োগ পেলেন। 

আরও পড়ুন-

আগামীকাল ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণা

আগামী ১ জুলাই থেকে বায়ার লেভারকুসেন এবং রিয়াল মাদ্রিদের সাবেক এই কোচ চেলসির প্রধান কোচ পদে দায়িত্ব শুরু করবেন। স্টামফোর্ড ব্রিজের ক্লাব জানিয়েছে,আলোনসো আধুনিক খেলার সবচেয়ে সম্মানিত ব্যক্তিত্বদের একজন যিনি চেলসিতে পৌঁছানোর আগেই রিয়াল ও লেভারকুসেনের হয়ে ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে কোচিংয়ের অভিজ্ঞতা অর্জন করেছেন এবং জার্মান ক্লাবটির ইতিহাসে প্রথম কোনো শিরোপা এসেছে তার হাত ধরে।


বিস্তারিত আসছে…

এফ এ/আয়না 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪