| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দেশের মানুষকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে সরকার : জামায়াত আমির

  • আপডেট টাইম: 16-05-2026 ইং
  • 40362 বার পঠিত
দেশের মানুষকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে সরকার : জামায়াত আমির

গণভোটের রায় বাস্তবায়ন না করা মানে দেশের জনগণকে অবজ্ঞা করা। গণভোটের রায় অগ্রাহ্য করা মানে এ দেশের মানুষকে বৃদ্ধাঙ্গুলি দেখানো। রায় বাস্তবায়ন করলেই জনগণ ক্ষমা করবে বলে জানিয়েছেন, সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (১৬ মে) গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব এবং পদ্মার পানির ন্যায্য হিস্যার দাবিতে রাজশাহী বিভাগীয় সমাবেশে উপস্থিত হয়ে এ কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে কঠোর প্রতিক্রিয়ার মুখে পড়তে হবে সরকারকে। এসময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যে পথ ধরে স্বৈরাচার হেঁটেছে, সেই পথ ধরেই সরকারও হাঁটছে।

সমাবেশে তিনি আরও দাবি করেন, সরকারের সংস্কার কার্যক্রমের সঙ্গে প্রতারণা করা হচ্ছে এবং বিভিন্ন কমিশন গঠনের বিষয়েও প্রশ্ন তোলেন।

এ সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী সরকারের দেয়া বিভিন্ন কার্ড ব্যবস্থার সমালোচনা করে বলেন, টাকা না এলে তারা “লাল কার্ড” তৈরি করবেন।

আরও পড়ুন :

জনগণের আস্থা অর্জনই মূল লক্ষ্য হওয়া উচিৎ : জামায়াত আমির

তিনি আরও বলেন, বাংলাদেশে আওয়ামী লীগ বা শেখ হাসিনা আবারও ফিরে এলে প্রথম আঘাত পড়বে তারেক রহমানের ওপর এমন হুঁশিয়ারিও তিনি দেন।

নাসিরউদ্দিন পাটওয়ারী বলেন, জনগণের স্বার্থে পদ্মার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে হবে এবং পররাষ্ট্রনীতিতে কোনো “নতজানু অবস্থান” গ্রহণ করা যাবে না। সীমান্তে হত্যার ঘটনায়ও কঠোর অবস্থান নেওয়ার আহবান জানান তিনি।

হাফিজ/ আয় না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪