| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বরিশাল মেডিকেলের হাম ওয়ার্ড পরিদর্শনে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

  • আপডেট টাইম: 16-05-2026 ইং
  • 40916 বার পঠিত
বরিশাল মেডিকেলের হাম ওয়ার্ড পরিদর্শনে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

বরিশাল প্রতিনিধি : বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত শিশু রোগীদের চিকিৎসা পরিস্থিতি পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডা. এসএম জিয়াউদ্দিন হায়দার। শনিবার দুপুরে তিনি হাসপাতালের শিশু ওয়ার্ড এবং হামে আক্রান্ত রোগীদের জন্য নির্ধারিত ইউনিট ঘুরে দেখেন।

আকস্মিক এ পরিদর্শনকালে তিনি চিকিৎসাধীন শিশুদের খোঁজখবর নেন এবং তাদের চিকিৎসার অগ্রগতি সম্পর্কে চিকিৎসক ও নার্সদের সঙ্গে কথা বলেন। একই সঙ্গে তিনি হাসপাতালের সার্বিক সেবা কার্যক্রম ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করেন।

হাসপাতাল কর্তৃপক্ষ তাকে জানায়, সাম্প্রতিক সময়ে বরিশাল বিভাগে হামের প্রকোপ কিছুটা বেড়েছে। এর ফলে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আক্রান্ত শিশু রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তবে পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা ও প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়।

পরিদর্শন শেষে ডা. এসএম জিয়াউদ্দিন হায়দার বলেন, হামের মতো সংক্রামক রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং সময়মতো টিকাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, সরকার জনগণের স্বাস্থ্য সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে এবং রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিতে সব ধরনের সহায়তা অব্যাহত থাকবে।

তিনি আরও চিকিৎসকদের রোগীদের প্রতি আন্তরিকতা বাড়ানোর আহ্বান জানান এবং হাসপাতালের সামগ্রিক চিকিৎসা ব্যবস্থাপনার প্রশংসা করেন।

এ সময় হাসপাতালের পরিচালক, শিশু বিভাগের চিকিৎসকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাসেল/ হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪