| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঝালকাঠিতে নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন করলেন এমপি জীবা আমিনা খান

  • আপডেট টাইম: 16-05-2026 ইং
  • 41044 বার পঠিত
ঝালকাঠিতে নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন করলেন এমপি  জীবা আমিনা খান

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জেবা আমিনা খান এবং ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট শাহাদাত হোসেন।

শনিবার (১৬ মে) সকাল ১০টায় তারা সুগন্ধা–গাবখান চ্যানেলসহ নলছিটি উপজেলার বিভিন্ন নদীভাঙন কবলিত এলাকা ঘুরে দেখেন। এ সময় তারা ক্ষতিগ্রস্ত স্থানসমূহ পরিদর্শনের পাশাপাশি পানি উন্নয়ন বোর্ডের চলমান ব্লক নির্মাণ কাজের গুণগত মানও পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে সংসদ সদস্য জেবা আমিনা খান স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে নদীভাঙনের বর্তমান পরিস্থিতি ও তাদের ভোগান্তি সম্পর্কে খোঁজখবর নেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নদীভাঙন রোধে কার্যকর ও টেকসই ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাত হোসেন, বিএনপি নেতা কর্নেল মোস্তাফিজুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি রফিক হাওলাদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও বাস মালিক সমিতির সভাপতি মো. আনিসুর রহমান তাপু, পাশাপাশি পানি উন্নয়ন বোর্ড, এলজিইডি ও জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা।

য়িাস/ হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪