| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভবিষ্যদ্বাণী সত্যি হওয়ায় জ্যোতিষীকে সরকারি পদ দিলেন বিজয়

  • আপডেট টাইম: 12-05-2026 ইং
  • 52338 বার পঠিত
ভবিষ্যদ্বাণী সত্যি হওয়ায় জ্যোতিষীকে সরকারি পদ দিলেন বিজয়

ভারতের দক্ষিণাঞ্চলীয় তামিলনাড়ু রাজ্যে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন নবনির্বাচিত মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়। নির্বাচনে জয়ের ভবিষ্যদ্বাণী করা জ্যোতিষী রাধান পণ্ডিত ভেট্রিভেলকে মুখ্যমন্ত্রীর বিশেষ কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়ায় রাজনৈতিক অঙ্গনে সমালোচনার ঝড় উঠেছে।

রাধান পণ্ডিত ভেট্রিভেল শুধু জ্যোতিষীই নন, তিনি বিজয়ের দল টিভিকের মুখপাত্র হিসেবেও পরিচিত। নির্বাচনী প্রচারণার সময় তাকে বিজয়ের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে দেখা গেছে। গত ৪ মে ভোট গণনার সময় টিভিকে অপ্রত্যাশিতভাবে এগিয়ে যেতে শুরু করলে বিজয়কে অভিনন্দন জানাতে প্রথম দিকেই তার বাসভবনে পৌঁছান এই জ্যোতিষী।

এই নিয়োগে অস্বস্তি প্রকাশ করেছে ক্ষমতাসীন জোটের শরিক দলগুলোও। বিশেষ করে কংগ্রেস ও ডিএমকে নেতারা বিষয়টিকে ভালোভাবে নিচ্ছেন না। কারণ দ্রাবিড় রাজনীতিতে কুসংস্কার ও জ্যোতিষচর্চার বিরোধিতার দীর্ঘ ঐতিহ্য রয়েছে।

আরও পড়ুন :

থালাপতি বিজয়কে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

কংগ্রেসের সংসদ সদস্য শশীকান্ত সেন্থিল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ক্ষোভ প্রকাশ করে বলেন, একজন জ্যোতিষীর কেন মুখ্যমন্ত্রীর বিশেষ কর্মকর্তার পদ প্রয়োজন, তা আমি বুঝতে পারছি না।

তবে দক্ষিণ ভারতের রাজনীতিতে জ্যোতিষীদের প্রভাব নতুন নয়। ভেট্রিভেলের মক্কেলদের তালিকায় তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী জয়ললিতা-র নামও ছিল। রাজনৈতিক মহলে প্রচলিত রয়েছে, তার শাসনামলে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্তও জ্যোতিষীর পরামর্শে নেওয়া হতো।

গত মাসে অনুষ্ঠিত তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে ২৩৪ আসনের মধ্যে বিজয়ের দল টিভিকে ১০৮টি আসনে জয় পায়। তবে একক সংখ্যাগরিষ্ঠতা না থাকায় কংগ্রেস, সিপিআই, সিপিএম ও ভিসিকের সমর্থনে সরকার গঠন করতে হয়েছে তাকে। এমন পরিস্থিতিতে জ্যোতিষীকে সরকারি গুরুত্বপূর্ণ পদে বসানোয় জোটের ভেতরেও অস্বস্তি তৈরি হয়েছে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪