| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ব্যাংককের হাসপাতালে জামায়াত আমির

  • আপডেট টাইম: 09-05-2026 ইং
  • 56812 বার পঠিত
ব্যাংককের হাসপাতালে জামায়াত আমির

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান থাইল্যান্ডের ব্যাংককে ভেজথানি ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন আহত জুলাই যোদ্ধাদের খোঁজখবর নিতে শনিবার (৯ মে) সকালে হাসপাতালে পৌঁছেছেন। 

তিনি হাসপাতালে গুরুতর আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের চিকিৎসার সার্বিক অবস্থার বিস্তারিত খোঁজখবর নেন। এ সময় তিনি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার অনুরোধ জানান। আহত জুলাই যোদ্ধাদের সাহস ও আত্মত্যাগের ভূয়সী প্রশংসা এবং তাদের দ্রুত ও পরিপূর্ণ সুস্থতা কামনা করে আল্লাহর দরবারে তাদের আরোগ্য কামনায় বিশেষ দোয়া করেন।

আরও পড়ুন-

আ. লীগ নেতার মরদেহ উদ্ধার

এ সময় বিরোধীদলীয় নেতাকে আহত চিকিৎসাধীন জুলাই যোদ্ধারা জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেয়ার জন্য  আহ্বান জানান। এসময় ডা. শফিকুর রহমানের সঙ্গে পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান উপস্থিত ছিলেন।


এফ এ/আয়না

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪