| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আ. লীগ নেতার মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম: 08-05-2026 ইং
  • 57827 বার পঠিত
আ. লীগ নেতার মরদেহ উদ্ধার

মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মো. আরমান হোসেনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।  রাজধানীর মোহাম্মদপুরের শের শাহ শুরী রোডের একটি বাসা থেকে বৃহস্পতিবার (৭ মে) দিবাগত রাত দেড়টায় তার মরদেহ উদ্ধার করা হয়। ‎

পরিবারের সদস্যরা রাতে নিজের রুমের সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি দিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখে তাৎক্ষণিকভাবে ঘরের দরজা ভেঙে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে রাখা আছে।

আরও পড়ুন-  

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন পেশার তিন শতাধিক মানুষ

পরিবারের দাবি দীর্ঘদিন জেল খেটে নিঃস্ব হয়ে আর্থিক সমস্যাসহ পারিবারিক নানা সমস্যায় থাকার কারনে তিনি আত্মহত্যা করতে পারন।  ‎এ ঘটনায় তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা জানিয়েছেন, এ বিষয়টি সম্পর্কে  এখনও কিছু জানা যায়নি তদন্ত শেষে জানা যাবে। 


এফ এ/আয়না 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪