| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন পেশার তিন শতাধিক মানুষ

  • আপডেট টাইম: 08-05-2026 ইং
  • 57757 বার পঠিত
এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন পেশার তিন শতাধিক  মানুষ

নতুন করে আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন বিভিন্ন দল ও পেশার আরও তিন শতাধিক নেতাকর্মী। আজ (শুক্রবার, ৮ মে) সকালে বাংলামোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তারা এনসিপিতে যোগদান করেন বিভিন্ন রাজনৈতিক প্লাটফর্মের নেতাকর্মী, চাকুরিজীবী, উদ্যোক্তা, কনটেন্ট ক্রিয়েটর, ব্যবসায়ী ও চাকরি প্রত্যাশী।

‎এসময় রাজধানীর বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে আগত নতুন সদস্যদের মধ্যে প্রায় ১২০ জন নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দলটির কেন্দ্রীয় নেতারা নবাগতদের ফুল দিয়ে বরণ করে নেন এবং তাদের রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়ে বলেন শিগগিরই উত্তরার সহস্রাধিক গার্মেন্টস শ্রমিক এনসিপির শ্রমিক উইং জাতীয় শ্রমিক শক্তিতে যোগদান করবে। বিভিন্ন দল ও পেশাজীবী মানুষের ধারাবাহিক এনসিপি যোগদানের ফলে দলের সাংগঠনিক শক্তি ক্রমশই বাড়বে বলে আশা দলের নেতাদের। 

আরও পড়ুন- 

জেমস স্টুয়ার্ট ও এনসিপির বৈঠক

দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে তরুণ ও তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের এনসিপির প্রতি আগ্রহ দিন দিন বাড়ছে উল্লেখ করে অনুষ্ঠানে নতুন যোগদানকারীদের মধ্য থেকে ৩৫ জনের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। এসময় উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও মহানগর উত্তর এনসিপির আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবসহ অনেকেই। 

এফ এ/আয়না 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪