| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সমাজকল্যণমন্ত্রীর মা আর নেই

  • আপডেট টাইম: 06-05-2026 ইং
  • 60244 বার পঠিত
সমাজকল্যণমন্ত্রীর মা আর নেই

সমাজকল্যণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের মা বেগম জেবুন্নেছা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (৬ মে) ভোর ৫টা ৩৮ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

পেশায় শিক্ষক বেগম জেবুন্নেছা ১৯৪৪ সালে ময়মনসিংহের গফরগাঁওয়ে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তিনি দুই পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী এবং বহু শিক্ষার্থী রেখে গেছেন।

আরও পড়ুন-

মাদরাসাছাত্রীকে ধর্ষণে অভিযুক্ত শিক্ষক গ্রেফতার

বাদ আছর ময়মনসিংহের ঈদগাহ মাঠে তার নামাজে জানাজা শেষে শহরের গুলকিবাড়ি কবরস্থানে তার স্বামী জাফর আলী সরকারের কবরের পাশে তাকে সমাহিত করা হবে। মরহুমার সন্তানেরা তার রুহের মাগফিরাত কামনা করে দেশবাসী ও শুভানুধ্যায়ীদের কাছে দোয়া কামনা করেছেন।


এফ এ/আয়না 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪