| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাদরাসাছাত্রীকে ধর্ষণে অভিযুক্ত শিক্ষক গ্রেফতার

  • আপডেট টাইম: 06-05-2026 ইং
  • 60224 বার পঠিত
মাদরাসাছাত্রীকে ধর্ষণে অভিযুক্ত শিক্ষক গ্রেফতার

শিশু ধর্ষণ ও অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় নেত্রকোণার মদন উপজেলায় অভিযুক্ত মাদরাসাশিক্ষক আমান উল্লাহ সাগরকে গ্রেফতার করেছে র‍্যাব। বুধবার (৬ মে) ভোর ৪টায় ময়মনসিংহের গৌরীপুর থেকে র‍্যাব -১৪ এর একটি অভিযানিক দল তাকে গ্রেফতার করে। 

আরও পড়ুন-

 রাজশাহীতে দুই ট্রাকে আগুন

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানিয়েছেন ভোর সোয়া ৪টার দিকে ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলা থেকে  র‍্যাব -১৪ (ময়মনসিংহ) এর একটি দল তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। দুপুরের র‍্যাবের পক্ষ থেকে আসামিকে আমাদের হাতে হস্তান্তর করা হলে আসামিকে যত দ্রুত সম্ভব আদালতে প্রেরণ করা হবে। আজ দুপুর ১২টায় চাঞ্চল্যকর এই মামলার মূল আসামি গ্রেফতারের বিষয়ে প্রেস ব্রিফিং করবেন র‍্যাব-১৪ এর অধিনায়ক।

এফ এ/আয়না

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪