রাজশাহীর পুঠিয়া উপজেলার বিড়ালদহ মাজার এলাকায় মঙ্গলবার (৫ মে) সকালে ডাম্প ট্রাকের চাপায় আক্কাস আলী খলিফা (৫৫) নামের এক ব্যক্তি নিহতের ঘটনায় উত্তেজিত জনতা দুটি ডাম্প ট্রাকে আগুন ধরিয়ে দেয়। মৃত আক্কাস আলী খলিফা চারঘাট থানাপাড়া এলাকার বাসিন্দা ছিলেন।
আরও পড়ুন-
বাংলাদেশ সকল মতের,ধর্মের একটি নিরাপদ ভূমি: হাসনাত
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় শত শত বিক্ষুব্ধ জনতা রাজশাহী-নাটোর মহাসড়কে এসে দুটি ডাম্প ট্রাকে আগুন ধরিয়ে দিলে গাড়ি দুটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এ সময় উত্তেজিত জনতা পুলিশকে ঘটনাস্থলে আসতে বাধা দিয়ে দীর্ঘক্ষণ মহাসড়ক অবরোধ করে রাখে। পরে অতিরিক্ত পুলিশ সদস্য ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ট্রাকের আগুন নেভায়।
চপবা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, আইনগত ব্যবস্থা নেওয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এফ এ/আয়না