| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাংলাদেশ সকল মতের,ধর্মের একটি নিরাপদ ভূমি: হাসনাত

  • আপডেট টাইম: 05-05-2026 ইং
  • 61320 বার পঠিত
বাংলাদেশ সকল মতের,ধর্মের একটি নিরাপদ ভূমি: হাসনাত

মানুষ বলছে আইন-শৃঙ্খলার চরম অবনতি হয়েছে। অন্তর্বর্তী সরকারের সময়ে যে ক্রাইম রিপোর্টগুলো ছিল, সকল সীমা অতিত্রম করেছে এই সময়ে বলেছেন,কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। মঙ্গলবার (৫ মে) দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলা চত্বরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। 

যাদের রাজনৈতিকভাবে সংখ্যালঘু মনে করা হয় তাদের অধিকার রক্ষায় আরও বেশি সচেষ্ট হতে হবে উল্লেখ করে হাসনাত আবদুল্লাহ বলেন, বৈশ্বিক ভাবে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশকে নেতিবাচকভাবে উপস্থাপনের একটা প্রচেষ্টা রয়েছে। আমাদের বাংলাদেশ সকল মতের, সকল ধর্মের একটি নিরাপদ ভূমি। এটি সুরক্ষা করতে পারলে ভারতের নির্বাচন পরবর্তী নেতিবাচক শঙ্কাটি রয়েছে তা থাকবে না।  

আরও পড়ুন-

ট্রাকের ধাক্কায় বাসের চালকের পা বিচ্ছিন্ন

হাসনাত উপজেলা পরিষদের হলরুমে চান্দিনা-দেবিদ্বার মহাসড়কটি প্রশস্তকরণের বিষয়ে স্থানীয় পর্যায়ে অংশীজনদের সঙ্গে মতবিনিময় করে বলেন, সেবামূলক প্রতিষ্ঠানগুলো অবশ্যই জনগণের হতে হবে। সেবাগ্রহীতা ও সেবাদাতার মাঝখানে কোনো মধ্যস্বত্যভোগী থাকবে না। প্রত্যেকটা নাগরিকের অধিকার রক্ষায় আরও বেশি সচেষ্ট হতে হবে। 

দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলামের সভাপতিত্বে সভায় সড়কের কৌশলগত বিষয় তুলে ধরেন সড়ক ও জনপথ বিভাগ কুমিল্লার নির্বাহী প্রকৌশলী গোলাম মোস্তফা। এ সময় আরও উপস্থিত ছিলেন সড়ক বিভাগ কুমিল্লার উপ-বিভাগীয় প্রকৌশলী মো. সফিকুল  ইসলাম ভূঁইয়া, উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ সাইদুল রহমান।

এফ এ/আয়না

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪