জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমকে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (৫ মে) নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খান সাংবাদিকদের জানান, সংরক্ষিত নারী আসনের জন্য নুসরাত তাবাসসুম মনোনয়নপত্র দাখিল করেছিলেন। যাচাই-বাছাই শেষে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয় এবং পরবর্তীতে তার নামে গেজেট প্রকাশ করা হয়েছে।
এর আগে সরকারি চাকরি সংক্রান্ত জটিলতায় জোটের আরেক প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। অন্যদিকে, মনোনয়ন দাখিলের শেষ দিনে নির্ধারিত সময়ের ১৯ মিনিট পর মনোনয়ন জমা দেওয়ায় শুরুতে নুসরাত তাবাসসুমের মনোনয়ন গ্রহণ করা হয়নি।
পরে তিনি আদালতের দ্বারস্থ হলে আদালত নির্বাচন কমিশনকে তার মনোনয়নপত্র গ্রহণ করে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। আদালতের নির্দেশনার পর মনোনয়নপত্র গ্রহণ করে যাচাই-বাছাই শেষে ২ মে তাকে বৈধ ঘোষণা করে ইসি।
হাফিজ/ আয়না নিউজ