জরুরি সংস্কার কাজের কারণে সুনামগঞ্জ শহরের বিক্রয় ও বিতরণ বিভাগের আওতাধীন সব এলাকায় আজ মঙ্গলবার (৫ মে) সাড়ে ৩ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্র থেকে ৩৩/১১ কেভি উপকেন্দ্র পর্যন্ত সোর্স লাইনের একটি টাওয়ারের গোড়া মরিচায় ক্ষয়ে যাওয়ায় জরুরি সংস্কার কাজের প্রয়জেনে কালিপুর হাওর এলাকায় নতুন পোল স্থাপনের জন্য এই মেরামত কার্যক্রম হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।
আরও পড়ুন-
কফিনবন্দি লিমন গ্রামের বাড়িতে, শেষ বিদায়ে স্বজনদের ঢল
মঙ্গলবার দুপুর ২টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সুনামগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগের আওতাধীন সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হলেও কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই দ্রুততম সময়ে বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করা হবে।
সুনামগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাসেল আহমদ গ্রাহকদের কাছে সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেন জানিয়েছেন, লাইনের নিরাপত্তা ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে এই জরুরি সংস্কার কাজ করা হচ্ছে।
এফ এ/আয়না