ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পের আওতায় ভালুকা উপজেলার মল্লিকবাড়ী ও মেদুয়ারী ইউনিয়নের 'বাঁকা খাল "(কুচখালী খাল)’ পুন:খনন কাজের উদ্বোধন করা হয়েছে।
রোববার (৩ মে) সকাল ১১ টায় উপজেলার সোয়াইল শান্তির বাজারে সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ এ খনন কাজের উদ্বোধন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিরোজ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকবাল হোসাইন, উপজেলা কৃষি কর্মকর্তা নুসরাত জামান। এসময় প্রশাসান ও বিএনপির দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে ১ কোটি ৫১ লাখ টাকা ব্যয়ে ৬ কিলোমিটার খাল পুন:খনন করা হবে।
হাসান/ হাফিজ/ আয়না নিউজ