| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ট্যাংকার ‘হিউজ’ ১৯ লাখ ব্যারল তেল নিয়ে ইরানের পথে

  • আপডেট টাইম: 03-05-2026 ইং
  • 67654 বার পঠিত
ট্যাংকার ‘হিউজ’ ১৯ লাখ ব্যারল তেল নিয়ে ইরানের পথে

যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ এড়িয়ে ইরানের জাতীয় ট্যাংকার কোম্পানির একটি বিশালাকৃতির ট্যাংকার ইরান থেকে ১৯ লাখ ব্যারল তেল নিয়ে বর্তমানে এশিয়া প্রশান্ত মহাসাগরে অবস্থান করছে। যার বাজার মুল্য ২২০ মিলিয়ন ডলার। বাংলাদেশি টাকায় ২ হাজার ৭০০ কোটি টাকা। এক সপ্তাহের বেশি সময় আগে ট্যাংকার ‘হিউজ’ শ্রীলঙ্কায় অবস্থান করছিলো। বর্তমানে এটি ইন্দোনেশিয়ার লোমবোক প্রণালি পার হয়ে রিয়াও দ্বীপপুঞ্জের দিকে যাচ্ছে বলে নিশ্চিত করেছে ট্যাংকার ট্রেকার।

আরও পড়ুন-

এক দিনে সর্বোচ্চ যাত্রী পরিবহনের রেকর্ড চীনের

গত ১৩ এপ্রিল যুক্তরাষ্ট্রের নৌবাহিনী যখন নৌ-অবরোধ আরোপ করে তখন ‘হিউজ’ ইরানি জলসীমায় ছিল। ‘হিউজ’ গত ২০ মার্চ মালাক্কা প্রণালি থেকে ইরানের দিকে রওনা দিলে এরপর থেকেই আর এটি অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেমে যোগাযোগ করেনি। ফলে এই জাহাজের অবস্থান সম্পর্কে আর কোনো তথ্য জানা যায়নি।

যুক্তরাষ্ট্র যখন দাবি করছে তারা এখন পর্যন্ত ইরানি বন্দর থেকে আসা-যাওয়া করা ৪১টি জাহাজকে তাদের গতিপথ বদলাতে বাধ্য করেছে ঠিক তখনই ইরানি ট্যাংকার পার হওয়ার খবর পাওয়া গেলো ।

এফ এ/আয়না

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪