| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেরওয়ানির বদলে আজ গায়ে কাফন

  • আপডেট টাইম: 22-03-2026 ইং
  • 142083 বার পঠিত
শেরওয়ানির  বদলে  আজ গায়ে কাফন

জুলফিকার ইসলাম জিল্লুর ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। আগামীকাল সোমবার (২৩ মার্চ) বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল জিল্লুরের (২৬)। চারদিকে চলছিল উৎসবের উৎসবের আমেজ,শেষ মুহূর্তের প্রস্তুতি। কিন্তু এক নিমেষেই সব আনন্দ রূপ নিল বিষাদে। 

রোববার (২২ মার্চ) সকালে বোনের বাড়িতে বিয়ের দাওয়াত দিতে যাওয়ার পথে নাটোর-পাবনা মহাসড়কের গড়মাটি কলোনি এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন তিনি। নিহত জুলফিকার আলী জিল্লুর পাবনার ঈশ্বরদী উপজেলার নওদাপাড়া গ্রামের আনছারুল হক মুন্সীর ছেলে। 

নাটোর বনপাড়া হাইওয়ে পুলিশের ওসি মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, আগামীকাল সোমবার বিয়ের দাওয়াত দিতে বড় ভাই রফিকুল ইসলামের প্রাইভেটকার নিজে চালিয়ে গড়মাটি বোনের বাড়িতে যাওয়ার পথে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে গাছের সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪