বিশেষ প্রতিনিধি, nipon।।
জুলাই আন্দোলনে রাজধানীর ধানমণ্ডি ও মোহাম্মদপুর এলাকায় ৯ জনকে হত্যাসহ তিন অভিযোগে ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস এবং আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকসহ ২৮ জনের বিরুদ্ধে করা মানবতাবিরোধী মামলার শুনানি আজ।
রোববার ( ১৫ মার্চ ) বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ শুনানি অনুষ্ঠিত হবে।
একই ট্রাইব্যুনালে নারায়ণগঞ্জে সংঘটিত হত্যাযজ্ঞ ও মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও তার ছেলে অয়ন ওসমানসহ ১২ আসামিকে হাজিরের নির্ধারিত দিন আজ।